দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় টেলিভিশন দেশ টিভি ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করেছে। আর এ উপলক্ষে মুন্সীগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী পাড়া মুন্সীগঞ্জ চিত্রাঙ্কন স্কুলের আয়োজনে দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন শিশুরা।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ চিত্রাঙ্কন স্কুলের ৫০ জন শিশু এই প্রতিযোগিতায় অংশ নেন। পরে শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, মুন্সীগঞ্জ চিত্রাঙ্কন স্কুলের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী সেন্টু সরকার, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সিনিয়র সাংবাদিক মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ চিত্রাঙ্কন স্কুলের শিক্ষক সিধু সরকার, সাংবাদিক আরিফ হাওলাদার, ইয়াসিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশ টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি সুমিত সরকার সুমন।
/অ